কেঁদনা লো পড়শী আমায় ধৈরনা

কেঁদনা লো পড়শী আমায় ধৈরনা লো পড়শী। শ্যাম বন্ধের প্রেমে আমি হব উদাসী।। জলে স্থলে না পাইলে হবরে মুই বনবাসী। আমি দিছি কুল মান, বন্ধের নিছনি দিছি।। মম পঞ্চ প্রাণ, এই বার যদি নাহি পাই হইয়া যাব সন্যাসী।। ওহে প্রাণের প্রাণ তুমি হাসি খুশি মম, তুমি পেরেশান। ছালামে চাহিনা কিছু, কেবল তোরে অন্বেষি।। লেখক: আবদুস […]

কেঁদনা লো পড়শী আমায় ধৈরনা লো পড়শী।
শ্যাম বন্ধের প্রেমে আমি হব উদাসী।।

জলে স্থলে না পাইলে হবরে মুই বনবাসী।
আমি দিছি কুল মান, বন্ধের নিছনি দিছি।।

মম পঞ্চ প্রাণ, এই বার যদি নাহি পাই
হইয়া যাব সন্যাসী।।

ওহে প্রাণের প্রাণ
তুমি হাসি খুশি মম, তুমি পেরেশান।
ছালামে চাহিনা কিছু, কেবল তোরে অন্বেষি।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী