আমি কি বলি বাহান, আমি কি বলি বাহান।
পীর অলি দেখি হয়রান ঐ সুলতানের শান।।
ফেরেশ্তা গেলমান যারা,
দরবারে আছে খাঁড়া,
জ্বীন পরী চতুর্পাশ্বে, বসি করে গান।।
হিন্দুরা বসিয়া তারা,
সবে যাই কাতর তারা,
তান নামের মালা জপে, করিয়া ধেয়ান।।
মানবগণ পশু যারা,
বে-খবরে আছে তারা,
না বুঝে খোদার খেলা, না জানে সন্ধান।।
তুমি হইলে দয়াল পতি,
অধীন মালেক ভীক্ষুক অতি,
কৃপা দানে নজর করি, চাও বাবাজান।।