আমার হৃদ বৃন্দাবন, আমার হৃদ বৃন্দাবন।
জ্বালাই করিল ভস্ম জানিনা সে কন।।
বিচ্ছেদেতে ছিল শুকা, বুঝি সে পাইয়াছে দেখা।
প্রেমানল দিলে গেল যখন তখন।।
যদি আমি তারে পেতাম, সে আগুনে ফেলে দিতাম।
প্রেম দুর্মি চাইতাম করয়ে কেমন।।
ছালামেরে দিয়ে জ্বালা, কেন প্রিয়ে দেখি রৈলা।
প্রেম সুরাদানে শান্ত কর দাসের মন।।