আমায় ত্যাজিয়ে বাবা কোথায় লুকালে

আমায় ত্যাজিয়ে বাবা কোথায় লুকালে। তোমার বিচ্ছেদে কাঁদি বসি নিরালে।। (বাবা) জাওগিয়া দিবস রাতি, তোমার নামের মালা গাঁথি (গো) বুক ভেসে যায় বন্ধু আমার আঁখি সলিলে।। (আমি) জ্বালিয়ে চাঁদের বাতি, প্রেম ফুলের মালা গাঁথি (গো) পড়িয়ে দিতে প্রাণ পতি তোমরই গলে।। (আমি) গহিন রাতে ফুল বাগানে, বসে থাকি সঙ্গোপনে (গো) ঢালি দিতে প্রেম ডালি তুমি […]

আমায় ত্যাজিয়ে বাবা কোথায় লুকালে।
তোমার বিচ্ছেদে কাঁদি বসি নিরালে।।

(বাবা) জাওগিয়া দিবস রাতি,
তোমার নামের মালা গাঁথি (গো)
বুক ভেসে যায় বন্ধু আমার আঁখি সলিলে।।

(আমি) জ্বালিয়ে চাঁদের বাতি,
প্রেম ফুলের মালা গাঁথি (গো)
পড়িয়ে দিতে প্রাণ পতি তোমরই গলে।।

(আমি) গহিন রাতে ফুল বাগানে,
বসে থাকি সঙ্গোপনে (গো)
ঢালি দিতে প্রেম ডালি তুমি আসিলে।।

(বাবা) সফির হল পাগল মতি
সদা গায় বিরহ গীতি (গো)
কঠিন হৃদয় বন্ধু তোমায় যদি বা গলে।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী