সবার মূলে প্রেমের খেলা যত সব ধর্ম কর্ম।
যত করে সব বিফল যে না জানে প্রেম ধর্ম।।
যদি কেউ বেহেস্তের লাগি নামাজ পড়ে দিবা নিশি,
অবোধ বেকুব সেই কোরানেরই এই মর্ম।।
অন্তরে প্রেম না থাকিলে মক্কা ও মদিনায় গেলে,
ফিরে এসে সেই মুর্খ করে যত সব অকর্ম।।
প্রেমের নিধি মাইজভাণ্ডারী দোজাহানে প্রেমের ভেরী,
বাজাইতেছে দিবা নিশি দান করিতে প্রেম ধর্ম।।
দীন শফি বলে যাই শুন যত বন্ধু ভাই,
মাইজভাণ্ডারে চলো সবে লাভ করিতে দীন ধর্ম।।