শুন ভাই মেকার কিছু বলি সমাচার,
দেহ লাইটের পাম্প গেল ফুরাইয়া রে।।
দেহ লাইট আমার, হল অন্ধকার,
নির্ভিকের আলো গেল কমিয়া,
ভক্তিরত্ত স্প্রিং বুঝি ছুটি গেল রিং,
দমের পাম্পে আছে ডাক্তার হইয়া রে।।
শরিয়তের লাইট যেন ত্বরিকতের তেল,
হাকিকতে জ্বলে আগুন মারফত হেন্ডেল,
জ্ঞানের মেন্টেল করে আলো ঝলমল,
পাম্প বিনে আলো যায় কমিয়া রে।।
ছয়টি কর্মকার আছে লাইটেরি মাঝার,
বিষম সন্ধানে তারা আছে জাগিয়া,
অবহেলায় যদি একটু সুযোগ পায়,
দমের উলটা চাবি দিবে ঘুরাইয়া রে।।
লা-ইলাহার চাবি দিলে হবে লাইটের খুবি,
ইল্লাল্লার মাত্তুল মার কষিয়া,
দমেরি ডাক্তার, তবে হবে ছারখার,
এস্কের ময়দান যাবে আলো হইয়া রে।।
বলে হে আমিন শুনরে মুমিন,
অনুরাগের পিন রাখ গাঁথিয়া,
তা হইলে আর বান্দা ভয় কি কাহার
রাসূলুল্লাহ্ নিবে ত্বরাইয়া রে।।