বাবাজী মাওলানার প্রেমের কি করিব বর্ণনা।
মীমের ঘোমটা মুখে ধৈরে করে প্রভুর খেলনা।।
নূরী চেহরা গোলাপ ফুল, সুসৌরভে অলিকুল।
রাতুল চরণ পরে যেন ঝম্পে পরওয়ানা।।
মৃদু হাসি যারে দান, করিয়াছে সুরাপান।
আপ্ত হারা হৈয়ে প্রেমে মজি হৈল দিওয়ানা।।
প্রেমে মজি একবার, যে দেখে চরণ তাঁর।
না রহয়ে তার মনে স্বর্গ সুখ বাসনা।।
থাকিয়ে মানব বেশে নানা রঙ্গে খেলয়ে সে।
বিচ্ছেদের ছলে দর্শে তাঁরে চিনতে পারে না।।
ওহে বাবা মাওলানা, আর দিও না যাতনা।
তুমি বিনে মকবুলের কিছু নাই কামনা।।