বল প্রাণ আমার কিসে রাখি

বল প্রাণ আমার কিসে রাখি, বল প্রাণ আমার কিসে রাখি। উদাসী বানাইল বন্ধু প্রেম বাঁশী ফুঁকি।। আমা প্রাণী রাখা দায়, না জানি কোথাতে বসি সে বাঁশি বাজায়। বাঁশির স্বরে হু-হু কইরে উড়িয়া যায় মন পাখি।। বাঁশির স্বরে লয় মন, জানিনা বাজায় বাঁশি রসিক কেমন। যদি তাহার সাক্ষাৎ পাই ছালামে আর ছাড়ব কি।। লেখক: আবদুস সালাম […]

বল প্রাণ আমার কিসে রাখি, বল প্রাণ আমার কিসে রাখি।
উদাসী বানাইল বন্ধু প্রেম বাঁশী ফুঁকি।।

আমা প্রাণী রাখা দায়,
না জানি কোথাতে বসি সে বাঁশি বাজায়।
বাঁশির স্বরে হু-হু কইরে উড়িয়া যায় মন পাখি।।

বাঁশির স্বরে লয় মন,
জানিনা বাজায় বাঁশি রসিক কেমন।
যদি তাহার সাক্ষাৎ পাই ছালামে আর ছাড়ব কি।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী