বন্ধের খবর কে জানে বৈলে দেও, নতু মম প্রাণে ন মানে।।
জেনে ছিলাম সাধু বড় ভাইবে দেখিতেছি চোর, মম প্রাণ কৈরা চুরি রৈলা গোপনে।।
জানিতেম এমন চোর, প্রাণ হরি নিবে মোর,
না লইতাম প্রেমের নাম আমি কখনে।।
মম প্রিয় শ্যাম চোরা না যায় কখন ধরা
যে ধরয় সেই চোর হয় তখনে।।
বুঝি ছালামেরি মন হইয়াছে পুরাতন,
নবীন করিতে আশা বন্ধেরি মনে।।