ও মন এইরূপ এবাদতে নাহি কোন সার।
পুণ্য লাভ দূরে থাক নিজে বাঁচা ভার।।
রিয়ার বোঝা কাঁধে করি, ঘন ঘন তছবি লারি।
সদা হেলাইতেছি দাঁড়ি, আবেদ আকার।।
মছল্লার পরে ভ্রাতা, ঘন টুকি নিজ মাথা।
দিলে রাখি নানা কথা, মুখে করতার।।
মুখে শরাহ্ শরিয়ত, হৃদে তাকাব্বরি কত।
অবিরত নছিহত, সবার মাঝার।।
জাহেরি আলেমগণে, মুখে শরিয়ত মানে।
নিজ নিজে নাহি চিনে, একি চমৎকার।।
প্রদীপ অন্ধের হাতে, খাড়া যেন সে রাহেতে।
লোক পার হয়ে যেতে, লাভ নাহি তার।।
ওহে ছালাম দুরাচার, গুরুপদ সেবা কর।
কর নিজে চিনিবার, চেষ্টা একবার।।