প্রেমের পুতুলী আমার, গাউসুল আযম মাইজভাণ্ডারী।
আয়না ধেয়ে দাসগন, দেখবি যদি নয়ন ভরি।।
প্রেম সারাব পিলাইতে, আসিলেন এই চারিভিতে।
পান করে সব আসেকগণ, বাজাইল প্রেমের ডেরী।।
যে পাবে সেই এক বিন্দু, পার হবে সে ভব সিন্ধু।
মরণ জীবন সমান হবে, ছুটবে তার আনন্দ তরী।।
প্রেম ধর্ম জানতে হলে, মাইজভাণ্ডারে যাওনা চলে।
বাবার একটু দয়া হলে ভব সমুদ্র যাবি তরী।।
প্রেম ধর্ম না জানিলে, ধর্ম কর্ম সব করিলে।
বিফল হবে মুন্ডু মারা, শয়তান নেবে চেলা করি।।
সফি বাবার প্রেমের মরা, জ্ঞান বুদ্ধি সবই হারা।
গাও সবে প্রেম গান, আনন্দে রাগিণী ধরি।।