প্রেমভাণ্ডারের গোলাপ গাছে

প্রেমভাণ্ডারের গোলাপ গাছে ফুটল গোলাপফুল, কোথা হতে গন্ধ আসে কোথায় গাছের মূল। ফকির সাধু অলিগণ, তালাস কর জঙ্গলবন, নামের মধু খাইয়া সাধু প্রেমেতে আকুল। মাওলাজির স্পর্শ গুণে, জ্বলে মরি রাত্র দিনে, মক্কা ভাণ্ডার দেখাইল দিয়া চরণ ধূল। সোনার কমল ফুল বাগানে, মজিয়াছে রসিক জনে, যিনি মোরে মন্দ বলে দোস্ত সমতুল। রসিক নাগর দিল পারি, সাথীর […]

প্রেমভাণ্ডারের গোলাপ গাছে ফুটল গোলাপফুল,
কোথা হতে গন্ধ আসে কোথায় গাছের মূল।

ফকির সাধু অলিগণ, তালাস কর জঙ্গলবন,
নামের মধু খাইয়া সাধু প্রেমেতে আকুল।

মাওলাজির স্পর্শ গুণে, জ্বলে মরি রাত্র দিনে,
মক্কা ভাণ্ডার দেখাইল দিয়া চরণ ধূল।

সোনার কমল ফুল বাগানে, মজিয়াছে রসিক জনে,
যিনি মোরে মন্দ বলে দোস্ত সমতুল।

রসিক নাগর দিল পারি, সাথীর সখা মাইজভাণ্ডারী,
আরব নদীর লহর বাইয়ে মারা যায় আবদুল।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী