প্রেম করি যে দোষী হইছি

প্রেম করি যে দোষী হইছি আমি দোষের দোষী নয়। যেই জনে করাইতেছে পাপ পুণ্য তাঁর হয়।। সেই ক্রেতা সেই ক্রিয়া লাভ হানি পরাজয়। ছালামে যে করতে পারি সাধ্য কিবা আর হয়।। কেহ কারে মারে ছুরি, ছুরির বা কি কচুরি। যেবা মারে হস্তে ধরি শাস্তি হৈলে তার হয়।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

প্রেম করি যে দোষী হইছি আমি দোষের দোষী নয়।
যেই জনে করাইতেছে পাপ পুণ্য তাঁর হয়।।

সেই ক্রেতা সেই ক্রিয়া লাভ হানি পরাজয়।
ছালামে যে করতে পারি সাধ্য কিবা আর হয়।।

কেহ কারে মারে ছুরি, ছুরির বা কি কচুরি।
যেবা মারে হস্তে ধরি শাস্তি হৈলে তার হয়।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী