প্রিয়া মুই সদায় ঝুড়ি

প্রিয়া মুই সদায় ঝুড়ি, প্রিয়া মুই সদায় ঝুড়ি। প্রেমে পড়ি লোকে করে ঠারাঠারি।। কেহ বলে করে চুরি, মরে ঝুড়ি পড়ে দেখ ঘুরি ঘুরি। কেহ বলে রাত্রিকাল জাগি রল, নামাজ কালাম পড়ি।। নিছে বন্ধে যার মনে, সেই জানে আমি কি কারণে ঝুড়ি। ভিন্ন জনে জানবে কেনে, না খাইলে প্রেমেরি ছুরি।। মানবে বিশ্বাস মনে, করব কেনে ভাল […]

প্রিয়া মুই সদায় ঝুড়ি, প্রিয়া মুই সদায় ঝুড়ি।
প্রেমে পড়ি লোকে করে ঠারাঠারি।।

কেহ বলে করে চুরি, মরে ঝুড়ি পড়ে দেখ ঘুরি ঘুরি।
কেহ বলে রাত্রিকাল জাগি রল, নামাজ কালাম পড়ি।।

নিছে বন্ধে যার মনে, সেই জানে আমি কি কারণে ঝুড়ি।
ভিন্ন জনে জানবে কেনে, না খাইলে প্রেমেরি ছুরি।।

মানবে বিশ্বাস মনে, করব কেনে ভাল দেখে ঘর বাড়ি।
না জানে প্রবেশ কৈরা বিশ্ব চোরা লিয়ে গেছে ধন হরি।।

ছালাম থাকিব কেনে, সে ধন বিনে, মানবের ঘৃণা স্মরি।
তোষ হীনে প্রেম দানে, ওহে শাহা মাইজভাণ্ডারী।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী