প্রাণের বাবাধন, তুমি বিনে বাঁচে না জীবন।
এস ওগো দয়াল বাবা দাও দরশন।।
তোমার বিচ্ছেদে বসি,
কাঁদি দাসে দিবানিশি।
সহেনা আর অবোধ প্রাণে বিচ্ছেদের হুতাশন।।
শুন ওয়গো প্রাণ মণি,
তোমায় পেয়ে সব ধনি।
কি দোষ করেছি আমি পাই না কেন পাক চরণ।।
তুমি বাবা উজ্জ্বল রবি,
তোমার আলোয় জগত খুবি।
আমার গায়ে তোমার কিরণ লাগিছে না কি কারণ।।
সফি তোমার কিরণের আশে,
পড়ে বাবার চরণ পাশে।
আশাতে পড়িয়া আছে দয়া কর মহাজন।।