নূর নগরে, নূর মহলে, খেলছে বসে নূরি ময়না।
তাহার বোলাই বোলে শুধু ডাকলে আমি কথা কয়না।।
নূরি ময়না নূরি জাতি আর্শ আছে খুব ছুরাতি।
রূপে রসে রয় সে মাতি, প্রিয়ার রূপের অলক টানা।।
নূর মহল, মাহমুদার ঘরে আর্শের কাঙ্গুরা পড়ে।
খাকির পিঞ্জিরায় থেকে, হু-হু রবে হয় সে ফানা।।
কার ছুরেতে এই ছুরতি ময়না পেল নূর ছেফাতি।।
হয়ে জুদা রয় বেহুদা গুপ্ত কবে হবে জানা।।
বিশ্ব ভাণ্ডারেতে এসে কাঁদে ময়না কাহার আশে।
সফি ভাবে তাহাই বসে, কেবা আমি কি ঠিকানা।।