নিশি শেষে কান্ত এসে স্বপ্নে

নিশি শেষে কান্ত এসে স্বপ্নে মন হরিল রে, নয়ন ঠারে মৃদু হেসে পলকে পলাইল রে। মিশাইয়া হৃদ মাঝারে আদরে চুম্বিত মোরে, নয়নে হেরিলাম যাঁরে তিলকে ত্যাজিল রে। যমুনা পুলিনে বসি হেরিয়ে পূর্ণিমা শশী, বাঁশীর স্বরে কান্ত শোকে কাঁদিতে হইল রে। এস এস প্রাণের ধন তোর বিচ্ছেদে জ্বলেরে মন, দাস হাদীর নয়ন জলে ধরণী ভাসিল রে। […]

নিশি শেষে কান্ত এসে স্বপ্নে মন হরিল রে,
নয়ন ঠারে মৃদু হেসে পলকে পলাইল রে।

মিশাইয়া হৃদ মাঝারে আদরে চুম্বিত মোরে,
নয়নে হেরিলাম যাঁরে তিলকে ত্যাজিল রে।

যমুনা পুলিনে বসি হেরিয়ে পূর্ণিমা শশী,
বাঁশীর স্বরে কান্ত শোকে কাঁদিতে হইল রে।

এস এস প্রাণের ধন তোর বিচ্ছেদে জ্বলেরে মন,
দাস হাদীর নয়ন জলে ধরণী ভাসিল রে।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

নিশি শেষে কান্ত এসে স্বপ্নে