দীন দাসে দয়া কর নূরী বাবা

দীন দাসে দয়া কর, নূরী বাবা প্রাণের ধন। একুল ওকুল দোজাহানে কেহ নাই মোর আপন।। দয়া কর দয়া কর, হয়তো রাখ না হয় মার। কুচক্রে জীবন গেল, উদ্ধার কর গাউস ধন।। শুন ওগো দয়ার সাগর, চরণ তলে কর অমর। শান্ত কর, সুখি কর দিয়ে তোমার শ্রীচরণ।। ভাঙ্গা বুকে চিতা নিয়ে, কোথায় যাব বল প্রিয়ে। দয়াল […]

দীন দাসে দয়া কর, নূরী বাবা প্রাণের ধন।
একুল ওকুল দোজাহানে কেহ নাই মোর আপন।।

দয়া কর দয়া কর, হয়তো রাখ না হয় মার।
কুচক্রে জীবন গেল, উদ্ধার কর গাউস ধন।।

শুন ওগো দয়ার সাগর, চরণ তলে কর অমর।
শান্ত কর, সুখি কর দিয়ে তোমার শ্রীচরণ।।

ভাঙ্গা বুকে চিতা নিয়ে, কোথায় যাব বল প্রিয়ে।
দয়াল তোমার কোলে নিয়ে রক্ষা কর এ জীবন।।

এমন শক্তি দাওহে দাসে, পড়ে থাকি চরণ পাশে।
অন্তরে তোমাকে নিয়ে, খেলি তোমার প্রেম খেলন।।

দীন সফি অধম শিশু, শক্তি ভক্তি নাহি কিছু।
দয়াল বলে চেয়ে আছি, দেও দাসে প্রেম রতন।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী