দয়াল আমায় দেখা দাও-
করুণা নয়নে তোমার, একবার ফিরে চাও- দয়াল।।
দমে দমে তোমার নাম, জপিতেছি অবিরাম,
নামের গুণে প্রেমের ভিক্ষা দাও,
দোহাই তোমার রহমান নামের কৃপা চক্ষে চাও।।
আমি ডুবেছি গুনার সাগরে, ভয়েতে ডাকি তোমারে,
দয়া করে কুলেতে উঠাও,
ছেরাতুল মোস্তাকিমেতে আমাকে চালাও।।
ধরিয়ে বৈরাগীর বেশ, তোমায় খোঁজি নানান দেশ,
কেন মোরে দেখা নাহি দাও,
শেষে জুব্বা দিয়ে সার পিরিতের পরিচয় দেখাও।।
আমিন বলে বিনয় করে, ওয়াইজ করনীর মত মোরে,
আজীবন ঘুরাবে নাকি কও,
মিমের পর্দা খুলে তোমার ঝলওয়া দেখাও।।