তোমা কিসে পূঁজিব ওহে

তোমা কিসে পূঁজিব ওহে প্রাণ সই। ভাব নয়নে দেখি তুমি আমি এক হই।। প্রিয়ে এবে ছল ছেড়ে দেখ আমি পূঁজি কারে। মীম তোল দোহে এক হই মিশি রই।। আব্দ ও ছালাম বিছে তুমি জান কি ভেদ আছে, বিফল আমি মানবেরে বিবরিয়ে কই।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

তোমা কিসে পূঁজিব ওহে প্রাণ সই।
ভাব নয়নে দেখি তুমি আমি এক হই।।

প্রিয়ে এবে ছল ছেড়ে দেখ আমি পূঁজি কারে।
মীম তোল দোহে এক হই মিশি রই।।

আব্দ ও ছালাম বিছে তুমি জান কি ভেদ আছে,
বিফল আমি মানবেরে বিবরিয়ে কই।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী