গেল প্রিয়ে আসার আশায় রজনী।
পন্থ হেরি পোহাইলাম যামিনী।।
বন্ধু তুমি আসবে বলে, হৃদ কপাট রাখি খুলে।
প্রাণ হুশে দিয়াছি তথা দারোয়ানি।।
যোগ্যাসন নাহি তোর, বুঝিতেই সে ঘৃণা কর।
তবে কেন নাম ধর রহমানী।।
কাঙ্গাল ছালাম হীনে, তোষ প্রিয় চরণ দানে।
নতু বল রাখি কেনে পরাণী।।