ওরে প্রেমিক জন ভজ বাবার নূরানী চরণ

ওরে প্রেমিক জন ভজ বাবার নূরানী চরণ। মাইজভাণ্ডারী বাবা আমার, প্রেম ধনের মহাজন।। বাবা আমার দয়ার খনি-যার দয়াতে ভুবন ধনি। দান করেন প্রেম মণি, ছুটে আয়রে প্রেমিকগণ।। দয়াল বাবা প্রেম নিধি যার প্রেমের এই বিধি। গেলে কেহ কদম তলে, দান করেন প্রেম রতন।। মাইজভাণ্ডারী প্রাণের তোতা প্রাণপুরিতে বলে কথা। যে পেয়েছে তাঁহার দেখা খিলতেছে প্রেম […]

ওরে প্রেমিক জন ভজ বাবার নূরানী চরণ।
মাইজভাণ্ডারী বাবা আমার, প্রেম ধনের মহাজন।।

বাবা আমার দয়ার খনি-যার দয়াতে ভুবন ধনি।
দান করেন প্রেম মণি, ছুটে আয়রে প্রেমিকগণ।।

দয়াল বাবা প্রেম নিধি যার প্রেমের এই বিধি।
গেলে কেহ কদম তলে, দান করেন প্রেম রতন।।

মাইজভাণ্ডারী প্রাণের তোতা প্রাণপুরিতে বলে কথা।
যে পেয়েছে তাঁহার দেখা খিলতেছে প্রেম খেলন।।

বাবাধন প্রেমের শশী ফুঁকিতেছেন তৌহিদের বাঁশি।
আয়না তোরা কুল নাশি, লভিতে এই মহাধন।।

মাইজভাণ্ডারীর পাগল সফি বাবার চরণ তলে বসি।
কদমে পড়িয়া আছি, বিলাও বাবা প্রেম ধন।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী