ওরে দয়াল মওলারে

ওরে দয়াল মওলারে, জীবন কাটাইলাম তোমার চরণ পানে চাইয়ারে।। দয়াল মওলারে- দিল ঈমানে জানি তুমি রহিম রহমান মওলা, তুমি রহিম রহমান। নিদান কালে দাস গণে করিও আহছান রে।। দয়াল মওলারে- তুমি আসিবে বলি আমি রইলাম চাইয়া মওলা, আমি রইলাম চাইয়া। নয়নের কিরণ গেল কাঁদিয়া রে।। দয়াল মওলারে- তোমার প্রেমেতে মজি হইলাম সর্বহারা মওলা, হইলাম সর্বহারা। […]

ওরে দয়াল মওলারে,
জীবন কাটাইলাম তোমার চরণ পানে চাইয়ারে।।

দয়াল মওলারে-
দিল ঈমানে জানি তুমি রহিম রহমান মওলা,
তুমি রহিম রহমান।
নিদান কালে দাস গণে করিও আহছান রে।।

দয়াল মওলারে-
তুমি আসিবে বলি আমি রইলাম চাইয়া মওলা,
আমি রইলাম চাইয়া।
নয়নের কিরণ গেল কাঁদিয়া রে।।

দয়াল মওলারে-
তোমার প্রেমেতে মজি হইলাম সর্বহারা মওলা,
হইলাম সর্বহারা।
জানিনা সে কখন আসি আমায় দিবে ধরা রে।।

দয়াল মওলারে-
তোমারে দয়াল বলে বিশ্ববাসী কয় রে মওলা,
বিশ্ববাসী কয়।
কোন দোষেতে আমার পরে হইয়াছ নির্দয় রে।।

দয়াল মওলারে-
তোমারে না ভজে যারা তুমি ত্বরাও তারে মওলা,
তুমি ত্বরাও তারে।
যেই ভজিল চির দুঃখি রহিল সংসারে রে।।

দয়াল মওলারে-
যাহা ইচ্ছা তাহাই কর সবই তোমার বলে মওলা,
সবই তোমার বলে।
আমিন কয় ছাড়বনা তোমায় যা থাকে কপালে রে।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী