এসেছি দরবারে মাওলানা

এসেছি দরবারে মাওলানা, একবার ছাড়রে দেখি ছলনা।। হৃদে দিয়ে তোমায় ঠাম, করিতেছি নানা কাম। স্বর্গ নরকের নাহি ভাবনা।। প্রিয়ে এবে কৃপা কৈরে, তব দাস ছালামেরে। ব্যক্তে শিখাও প্রেমের খেলনা।। ছলের অনলে মোরে, আর কত দিন জ্বালাইবারে। শক্তি নাহি রাখি দাস দিওয়ানা।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

এসেছি দরবারে মাওলানা,
একবার ছাড়রে দেখি ছলনা।।

হৃদে দিয়ে তোমায় ঠাম,
করিতেছি নানা কাম।
স্বর্গ নরকের নাহি ভাবনা।।

প্রিয়ে এবে কৃপা কৈরে,
তব দাস ছালামেরে।
ব্যক্তে শিখাও প্রেমের খেলনা।।

ছলের অনলে মোরে,
আর কত দিন জ্বালাইবারে।
শক্তি নাহি রাখি দাস দিওয়ানা।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী