এই যে দুনিয়া, কিসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ,
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ
যেমনি নাচাও তেমনি নাচি,
তুমি খাওয়াইলে আমি খাই।।
তুমি বেহেশত, তুমি দোজখ, তুমি ভালো-মন্দ।
তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ।
আমার মনে এই আনন্দ,
কেবল আল্লাহ, তোমায় চাই।।
তুমি হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর।
সর্প হইয়া দংশন কর, ওঝা হইয়া ঝাড়।
তুমি বাঁচাও, তুমি মার,
তুমি বিনে কেহ নাই।।