উম্মতের লাগিয়া দিয়াছেন ভাবিয়া

উম্মতের লাগিয়া দিয়াছেন ভাবিয়া শান্তিময়ী দীন ইসলাম, পেয়ারা নবী তুমি উম্মতের খুবী, নতশীরে সেবি তোমার চরণখান।। পাক পাঞ্জাতন আপে নূরীতন, আছিল গোপন আর্শ মোকাম, আপন ইচ্ছায় নবী আসিলেন ধরায়, শুনাইতে সবে তৌহীদি কালাম।। আবদুল্লার শীরে আমিনার উদরে, অতি আদরে নবী নেক নাম, অন্ধ জীবকে আনিতে আলোকে, আসিলেন পলকে মক্কা মোকাম।। আসমান জমিন আদী, চন্দ্র সূর্য […]

উম্মতের লাগিয়া দিয়াছেন ভাবিয়া
শান্তিময়ী দীন ইসলাম,
পেয়ারা নবী তুমি উম্মতের খুবী,
নতশীরে সেবি তোমার চরণখান।।

পাক পাঞ্জাতন আপে নূরীতন,
আছিল গোপন আর্শ মোকাম,
আপন ইচ্ছায় নবী আসিলেন ধরায়,
শুনাইতে সবে তৌহীদি কালাম।।

আবদুল্লার শীরে আমিনার উদরে,
অতি আদরে নবী নেক নাম,
অন্ধ জীবকে আনিতে আলোকে,
আসিলেন পলকে মক্কা মোকাম।।

আসমান জমিন আদী, চন্দ্র সূর্য পাহাড় নদী,
পশু পাখি বৃক্ষ আদী ফেরেস্তা তামাম,
হুর আর গেলমান জ্বীন কি ইনসান,
নবীজীর গুণগান গায় ছোবেহ-শাম।।

মক্কা-মদিনাবাসী নাহি ছিল মিলেমিশি,
সর্বদা রেশারেশি করিত সংগ্রাম,
দেখে মোস্তফায় করে হায় রে হায়,
চক্ষের জলে বুক ভাসায় না করে বিশ্রাম।।

ভাবিয়া সেথায় শান্তি আনিতে ধরায়,
চলিলেন গুহায় নবী আলাইহিচ্ছালাম,
গায়েবে হেরায় নবী পড়েন সেজদায়,
পাইলেন তথায় খোদারই কালাম।।

পাইয়া কালাম নবী করে অনুমান,
প্রচার করিলেন নবী দ্বীন-ইসলাম,
শান্তি নিকেতন, করে সুধা বরিষন,
ভেবে আমিন আজীবন পড়ে দরূদ সালাম।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী