আমার গুরু মাইজভাণ্ডারী প্রাণের নাথ দয়াময়।
এক নজরে যারে হেরে হৃদর্শনে আলো হয়।।
রঙ্গ মহলের সেই ব্যক্তি,
যখনি দেখিবে জ্যোতিঃ।
গাউসুল আজম তহরী জপি, কত রসিক কামেল হয়।।
হৃদেয় দর্পন ধরি আনা,
না শুন আলেমের মানা।
বুঝি তারা কৌশল কানা, উদাসী পাগল হয়।।
মালেকের এই মিনতী,
ভাণ্ডারীকে কর সাথী।
কোরআন কি বুঝিবে তারা, চোখ থাকিতে অন্ধ রয়।।
মুখেতে শরিয়ত জারি,
দিলেতে শয়তান গিরি;
নাহি চিনে আল্লা নবী, পীর গুরু কারে কয়।।