আলেম হইয়া ফল কিরে তোর

আলেম হইয়া ফল কিরে তোর না জানিলে মূল, কোরান-হাদিস পড়লে কি লাভ, আমল করলে ভুল।। শরিয়তের দাবী করে, তরিকতের ধার না ধারে, ধোঁকা দিতে আমাদেরে রইয়াছে মশগুল।। অন্তরেতে ধোঁকাবাজী, নাম বিলাইছে শরার কাজী, হক কথাকে নাহক বুঝে, করে গণ্ডগোল।। আল্লাহর আশেক ফকিরেরে, দেখলে তারা হিংসা করে, দাবী করে লোকের দ্বারে নায়েবে রাসূল।। যার ভিতরে হিংসা […]

আলেম হইয়া ফল কিরে তোর না জানিলে মূল,
কোরান-হাদিস পড়লে কি লাভ, আমল করলে ভুল।।

শরিয়তের দাবী করে, তরিকতের ধার না ধারে,
ধোঁকা দিতে আমাদেরে রইয়াছে মশগুল।।

অন্তরেতে ধোঁকাবাজী, নাম বিলাইছে শরার কাজী,
হক কথাকে নাহক বুঝে, করে গণ্ডগোল।।

আল্লাহর আশেক ফকিরেরে, দেখলে তারা হিংসা করে,
দাবী করে লোকের দ্বারে নায়েবে রাসূল।।

যার ভিতরে হিংসা ভরা, তার কি আবার এলেম পড়া,
চব্বিশ ঘন্টা তার পাহারা শয়তান নামাকুল।।

মওলানা রূমীর বাণী, মজনবী কেতাবে শুনি,
রীয়াকারী এবাদত ভাই হয়না কবুল।।

হীন দাস আমিনে বলে, লাভ কি হবে আলেম হলে,
মুর্শিদ ঈমান না চিনিলে হারাবে দুই কুল।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী