তুই আমারে বানাইলি পাগল

তুই আমারে বানাইলি পাগল, ভাণ্ডারী ধনরে। তুই আমারে বানাইলি পাগল।। কি টোনা কইরাছ মোরে, রহিতে না পারি ঘরে, সদায় জ্বলে বিচ্ছেদের অনল।। ছোট কালে প্রেম করিয়া, যৌবন কালে গেলা থুইয়া, সোনার যৌবন গেল রে বিফল।। সর্বহারা পিরিত করি, হারাইলাম ঘর বাড়ি, আর হারাইলাম দেহের বুদ্ধি-বল।। মাতা-পিতা পুত্র-নারী, প্রেম করিয়া সবাই বৈরী, ভিন্ন হল এগেনা সকল।। […]

তুই আমারে বানাইলি পাগল, ভাণ্ডারী ধনরে।
তুই আমারে বানাইলি পাগল।।

কি টোনা কইরাছ মোরে, রহিতে না পারি ঘরে,
সদায় জ্বলে বিচ্ছেদের অনল।।

ছোট কালে প্রেম করিয়া, যৌবন কালে গেলা থুইয়া,
সোনার যৌবন গেল রে বিফল।।

সর্বহারা পিরিত করি, হারাইলাম ঘর বাড়ি,
আর হারাইলাম দেহের বুদ্ধি-বল।।

মাতা-পিতা পুত্র-নারী, প্রেম করিয়া সবাই বৈরী,
ভিন্ন হল এগেনা সকল।।

নিঠুর হইবা (নিষ্ঠুরতা) ছিল মনে, প্রেম করিলা কি কারণে,
মজার পিরিত করিলা গরল।।

মনের দুঃখ বুঝাই কারে, দরদী নাই এ সংসারে,
সদায় ঝরে দু’নয়নের জল।।

জ্বলে আমিন প্রেমানলে, স্থান পাইলাম না জলে স্থলে,
মরণ হইলে হইত রে মঙ্গল।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী