জীবের কোরান আছে নিশানি

জীবের কোরান আছে নিশানি, মন তুমি হইওনা বেঈমানী। যেজন পীর ধরি স্থির করিছে ঘুছিল তার শয়তানি।। নাছুতের মোকামে যাবি চোর ডাকাত দেখতে পাবি, সেই সময় হুসিয়ার থাকিস, হারাইস না তোর জ্ঞানী।। নাছুতেরে পাছ করিলে, মলকুতের মোকামে গেলে, আস্তে আস্তে হাওয়া পাবি, তার নিচে মিঠা পানি।। জবরুতের মোকামে গেলে, রূপের খেলা তথায় মিলে, তখন মাটির দেহ […]

জীবের কোরান আছে নিশানি, মন তুমি হইওনা বেঈমানী।
যেজন পীর ধরি স্থির করিছে ঘুছিল তার শয়তানি।।

নাছুতের মোকামে যাবি চোর ডাকাত দেখতে পাবি,
সেই সময় হুসিয়ার থাকিস, হারাইস না তোর জ্ঞানী।।

নাছুতেরে পাছ করিলে, মলকুতের মোকামে গেলে,
আস্তে আস্তে হাওয়া পাবি, তার নিচে মিঠা পানি।।

জবরুতের মোকামে গেলে, রূপের খেলা তথায় মিলে,
তখন মাটির দেহ নূরে মিশে, হবে অঙ্গ নূরানী।।

লাহুতের মোকামে যাবি, নিজকে নিজে হারাইবি,
অলাহুতে দেখতে পাবি, দয়াল খোদা রব্বানী।।

হীন আমিন ধর্মপুরী, বলিতেছি বিনয় করি,
গাউসুল আজম মাইজভাণ্ডারী অলাহুতের মূলধনী।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী