কতকাল আর রইব তোমার আশাতে বসিয়া গো।
দয়াল বাবা চাওনা ফিরিয়া।।
তুমি আমার প্রেম কাণ্ডারী-আমি প্রেম তরী।
তুমি নিজ গুণে বেয়ে চল সদয় হইয়া গো।।
আমি তোমার প্রেম পিয়াসি-তুমি প্রেম শশী।
এস আমার হৃদয় মাঝে আলোক করিয়া গো।।
দীন সফির প্রাণের রাজা-দয়াল মাইজভাণ্ডারী।
দয়া কর ভব পাড়ি দাও পার করিয়া গো।।