এসো এসো ওরে দুঃখিয়ার বন্ধু

এসো এসো! ওরে দুঃখিয়ার বন্ধু, দুঃখিয়ার অন্তরে এসে বসো।। (ও বন্ধু) তুমি বিনে নাই কেহ মোর, কেহ নাহি আপন। আপন জেনে তোমায় ডাকি, এস প্রাণের রাজন।। ওরে দুঃখিয়ার বন্ধু দুঃখিয়ার অন্তরে এসে বসো। (ও বন্ধু) ভালবাসি তোমায় শুধু তোমায় ভালবাসি।। ঘোর বিপদে পড়ে ডাকি উদ্ধার কর আসিরে।। ওরে দুঃখিয়ার বন্ধু… (ও বন্ধু) কেমনে বাঁচিব আমি, […]

এসো এসো! ওরে দুঃখিয়ার বন্ধু, দুঃখিয়ার অন্তরে এসে বসো।।

(ও বন্ধু) তুমি বিনে নাই কেহ মোর, কেহ নাহি আপন।
আপন জেনে তোমায় ডাকি, এস প্রাণের রাজন।।
ওরে দুঃখিয়ার বন্ধু দুঃখিয়ার অন্তরে এসে বসো।

(ও বন্ধু) ভালবাসি তোমায় শুধু তোমায় ভালবাসি।।
ঘোর বিপদে পড়ে ডাকি উদ্ধার কর আসিরে।।
ওরে দুঃখিয়ার বন্ধু…

(ও বন্ধু) কেমনে বাঁচিব আমি, না চাও যদি মোরে।
আপন বলতে এ দাসের কেউ নাই আর সংসারে রে।।
ওরে দুঃখিয়ার…।।

(ও বন্ধু) দিন গেল সন্ধ্যা হল, আর তো সময় নাই।
এস এস মাইজভাণ্ডারী প্রেমের কানাই রে।।
ওরে দুঃখিয়ার বন্ধু….।।

(ও বন্ধু) তুমি আমার আমি তোমার বিশ্ববাসী জানে।
না চাও যদি তুমি মোরে বাঁচিনা জীবনে রে।।
ওরে দুঃখিয়ার বন্ধু….।।

(ও বন্ধু) দীন সফির প্রাণের রাজা মাইজভাণ্ডারী বাবা;
আদি তুমি; অন্ত তুমি; তুমি কেবলা কাবারে,
ওরে দুঃখিয়ার বন্ধু……বস।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী