প্রেমানলে জ্বলে হলেম সারা

প্রেমানলে জ্বলে হলেম সারা সই গো। সোনায় তরী হইল আঙ্গেরা।। (সইগো সই) আড় নয়নে মুচকি হাসি, দিলে গলায় প্রেম ফাঁসি। জীবনে করিলে আমায় মরা।। (সইগো সই) কোন দিন দয়া হলে, তুলে নিও আমায় কোলে, মুছে দিও নয়নের ধারা।। (সইগো সই) কিবা অপরাধ পেয়ে, চলে গেলা ঠেলে পায়ে। আমাকে করিয়া সর্বহারা।। (সইগো সই) তুমি বিনে বাবা […]

প্রেমানলে জ্বলে হলেম সারা সই গো।
সোনায় তরী হইল আঙ্গেরা।।

(সইগো সই) আড় নয়নে মুচকি হাসি,
দিলে গলায় প্রেম ফাঁসি।
জীবনে করিলে আমায় মরা।।

(সইগো সই) কোন দিন দয়া হলে,
তুলে নিও আমায় কোলে,
মুছে দিও নয়নের ধারা।।

(সইগো সই) কিবা অপরাধ পেয়ে,
চলে গেলা ঠেলে পায়ে।
আমাকে করিয়া সর্বহারা।।

(সইগো সই) তুমি বিনে বাবা আমার,
এই ভবেতে কে আছে আর।
ওগো সফির মন প্রাণ চোরা।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী