ওরে রঙ্গিলা নায়ের মাঝি,
রঙ্গেতে দয়া করে পার করে দাও পাড়ি।।
সাড়ে তিন হাত নৌকা খানি,
কোনখানে না ডুবে জানি।
নিজ গুণে দয়া করে বেয়ে চল তরী।।
দরিয়ায় ঘোর তুফান ভারি,
ত্বরায় চল বেয়ে তরী।
ডুবে আমার কোথায় জানি ঘোর বিপাকে পড়ি।।
দয়াল বাবা মাইজভাণ্ডারী,
তুমি তরীর কাণ্ডারী।
তুমি যখন সদয় আছ, কেমনে ডুবে তরী।।
দীন সফি ফুকারি কয়,
বাবা আছেন নাইকো ভয়।
জীবন তরী বেয়ে চল বাবার নাম স্মরি।।