মন তুই ডুবে রইলি মোহ মায়ায়

মন তুই! ডুবে রইলি মোহ মায়ায়, ডুবে রইলি মোহ মায়ায়। সোনার মতন দিনগুলি তোর, কেটে গেলে অবহেলায় ।। এ’দিক ও’দিক ঘুরে ফিরে রইলি তুই ঘোর অন্ধকারে। ওপারেতে যাবার কালে, পার করিবে কে সে খেয়ায়।। এই দুনিয়ার মায়া জালে, ঘুরছিস তুই কেন বিফলে। এই যা কিছু সবই মিছে, সবই ভুলে জীবন খোয়ায়।। মন প্রাণে বাঁচতে হলে, […]

মন তুই!
ডুবে রইলি মোহ মায়ায়, ডুবে রইলি মোহ মায়ায়।
সোনার মতন দিনগুলি তোর, কেটে গেলে অবহেলায় ।।

এ’দিক ও’দিক ঘুরে ফিরে রইলি তুই ঘোর অন্ধকারে।
ওপারেতে যাবার কালে, পার করিবে কে সে খেয়ায়।।

এই দুনিয়ার মায়া জালে, ঘুরছিস তুই কেন বিফলে।
এই যা কিছু সবই মিছে, সবই ভুলে জীবন খোয়ায়।।

মন প্রাণে বাঁচতে হলে, মাইজভাণ্ডার যাওনা চলে।
পার করিবে বাবাধনে, পৌঁছে দেবে অমর পুরায়।।

দীন সফি ভাগ্যহারা, আড়ে থেকে দেয়না ধরা।
প্রথম জীবন ঘুরা ফিরায়, পরে সব যায় কাঁদা কাটায়।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী