প্রেম নদীতে পাড়ি দিলে এশকের পাল তুলে ধর।
মন প্রাণ ঠিক করিয়ে ঈমানকে সুকানী কর।।
প্রথম নদী বড়ই খল, বাজায় যত গণ্ডগোল।
সাবধানে চালাইও নাও, পাছে নাকি ডুবে মর।।
দ্বিতীয় নদীতে গেলে সেখানে ঘোর তুফান চলে।
আগিল, পিছিল ঠিক রেখে ভাই বাবার নাম স্মরণ কর।।
তৃতীয় নদীতে গেলে বাবা ধনের সুবাস মিলে।
এবার চলো জোরে বেয়ে, খুশবুতে দিক ঠিক কর।।
চতুর্থ নদীতে পড়ে দেখবি মওলা আর্শ পরে।
দান করিবেন শ্রীচরণ দুনিয়ায় হবে অমর।।
দীন সফি শক্তি হারা হয়ে আছে প্রেমে মরা।
টেনে নিয়ে চলো বাবা, নূরী চরণ দান কর।।