চিনিতে পারিব কেনে তোমা

চিনিতে পারিব কেনে তোমা এতো ঢঙ্গে। খেলিতেছে প্রাণনাথ নিত্য নব রঙ্গে।। একে ভক্তি হীন আমি শক্তি নাহি অঙ্গে। তাতে পড়িয়াছি তব প্রেমেরি তরঙ্গে।। আর বধি আছ প্রিয়ে নয়ন কুরঙ্গে। এবে রাখ ছালামের দাসগণের সঙ্গে।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

চিনিতে পারিব কেনে তোমা এতো ঢঙ্গে।
খেলিতেছে প্রাণনাথ নিত্য নব রঙ্গে।।

একে ভক্তি হীন আমি শক্তি নাহি অঙ্গে।
তাতে পড়িয়াছি তব প্রেমেরি তরঙ্গে।।

আর বধি আছ প্রিয়ে নয়ন কুরঙ্গে।
এবে রাখ ছালামের দাসগণের সঙ্গে।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী