বল সখি বল যাব কোথাতে

বল সখি বল যাব কোথাতে, হাইনাছে মোর পঞ্চ প্রাণ প্রেম শরেতে।। করি প্রেম মোহনী হরিয়াছে পরাণী। আর কিরূপে থাকি বল মুই ঘরেতে।। এ সংসার মাল ধন ইষ্ট মিত্র বন্ধুগণ। বিষ প্রায় হই আছে মম মনেতে।। কখন মালকুত মাঝ, কবে জবরূত বিরাজ। কখন লাহুতে মাঝে থাকি ভ্রমিতে।। কবে মুই আর্শেরি তারা, কখন তাহ-তস-সরা। কবে কবে ভ্রমে […]

বল সখি বল যাব কোথাতে,
হাইনাছে মোর পঞ্চ প্রাণ প্রেম শরেতে।।

করি প্রেম মোহনী হরিয়াছে পরাণী।
আর কিরূপে থাকি বল মুই ঘরেতে।।

এ সংসার মাল ধন ইষ্ট মিত্র বন্ধুগণ।
বিষ প্রায় হই আছে মম মনেতে।।

কখন মালকুত মাঝ, কবে জবরূত বিরাজ।
কখন লাহুতে মাঝে থাকি ভ্রমিতে।।

কবে মুই আর্শেরি তারা, কখন তাহ-তস-সরা।
কবে কবে ভ্রমে দেখ আমি নাছুতে।।

দেখ ছালাম নাদান, নাহি থাকি এক স্থান।
কবে যাই মাওলা সনে প্রেম খেলিতে।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী