সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রেসোনা বন্ধু ভুইলো না আমারে।তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে।। সাগরে ভাসাইয়া কুল-মানতোমারে সঁপিয়া দিলাম দেহ-মন-প্রাণ,সর্বস্ব ধন করিলাম দান তোমার চরণের তরে॥ আমারে ছাড়িয়া যদি যাও,প্রতিজ্ঞা করিয়া বলো, আমার মাথা খাও,তুমি যদি আমায় কান্দাও, তোমার কান্দন পরে রে॥ কুল-মান গেলে ক্ষতি নাই আমার,তুমি বিনে প্রাণ বাঁচেনা, কি করিব […]

আমি এই মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলো না আমারে।
তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে।।

সাগরে ভাসাইয়া কুল-মান
তোমারে সঁপিয়া দিলাম দেহ-মন-প্রাণ,
সর্বস্ব ধন করিলাম দান তোমার চরণের তরে॥

আমারে ছাড়িয়া যদি যাও,
প্রতিজ্ঞা করিয়া বলো, আমার মাথা খাও,
তুমি যদি আমায় কান্দাও, তোমার কান্দন পরে রে॥

কুল-মান গেলে ক্ষতি নাই আমার,
তুমি বিনে প্রাণ বাঁচেনা, কি করিব আর,
প্রেম-সাগরে তোমার করিম যেন ডুবে মরে॥

লেখক: শাহ আবদুল করিম