শুন বন্ধুগণ সদাই কর প্রেম আলাপন

শুন বন্ধুগণ সদাই কর প্রেম আলাপন, আলাপে হয় প্রেম বলিষ্ট তুষ্ট আত্মা পুষ্ট মন। আলাউল কয় দুঃখ দেখে প্রেম পথে যে না যায়, নিষ্ফল মানব দেহ বৃথা জন্ম এ ধরায়, দুঃখ বিনে সুখের ভাগী হয় না কেহ কদাচন। প্রেম করেছে খলিলুল্লা পুত্র জব তার প্রমাণ, জ্বলন্ত আগুনের মাঝে পেয়ে গেল ফুল বাগান, আরো দেখ প্রেমের […]

শুন বন্ধুগণ সদাই কর প্রেম আলাপন,
আলাপে হয় প্রেম বলিষ্ট তুষ্ট আত্মা পুষ্ট মন।

আলাউল কয় দুঃখ দেখে প্রেম পথে যে না যায়,
নিষ্ফল মানব দেহ বৃথা জন্ম এ ধরায়,
দুঃখ বিনে সুখের ভাগী হয় না কেহ কদাচন।

প্রেম করেছে খলিলুল্লা পুত্র জব তার প্রমাণ,
জ্বলন্ত আগুনের মাঝে পেয়ে গেল ফুল বাগান,
আরো দেখ প্রেমের প্রমাণ জোলেখার পূর্ণ যৌবন।

আর এক প্রেমিক রূমী রসিক, কাজ গতিকে দেখা যায়,
এলমের সাগর হয়ে কাফেরি ফতোয়া পায়,
প্রেম শিখাতে জগজ্জনায় মসনবি করে লিখন।

রমেশ বলে প্রেম শব্দটি যে বুঝতে পেরেছে,
প্রেম সাগরে কুলমান বিসজ্জিয়া দিয়াছে,
প্রেমানন্দে প্রেম সম্বন্ধে সদা সন্তরণ।।

লেখক: কবিয়াল রমেশ শীল

শুন বন্ধুগণ সদাই কর প্রেম আলাপন