এসো এসো প্রাণের পতি

এসো এসো প্রাণের পতি দাও দরশন, তোমা ভাবানলে জ্বলি গেল এ জীবন। তুমি হে কৃপার সিন্ধু, তুমিহে ললাটের বিন্দু, তুমিহে নয়ন তারা জীবের জীবন। আউয়ালে আখেরে তুমি জাহেরে বাতেনে তুমি, তুমি হে নূরের সারা ভুবন মোহন। ওহে কর্তা জগতরক্ষা ভিক্ষুকেরে দিয়া ভিক্ষা, কর হাদীর প্রাণরক্ষা প্রিয়া গাওছে ধন। লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

এসো এসো প্রাণের পতি দাও দরশন,
তোমা ভাবানলে জ্বলি গেল এ জীবন।

তুমি হে কৃপার সিন্ধু, তুমিহে ললাটের বিন্দু,
তুমিহে নয়ন তারা জীবের জীবন।

আউয়ালে আখেরে তুমি জাহেরে বাতেনে তুমি,
তুমি হে নূরের সারা ভুবন মোহন।

ওহে কর্তা জগতরক্ষা ভিক্ষুকেরে দিয়া ভিক্ষা,
কর হাদীর প্রাণরক্ষা প্রিয়া গাওছে ধন।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

এসো এসো প্রাণের পতি