মরুভূমি মনে মোর তুমি প্রিয়া গুপ্তধন।
কায়ার ফানুসে যেন, দীপ্তি প্রায় হও প্রাণ।।
মনের মন্দির মাঝে তুমি মোহন মুরতি।
মেঘের আঁড়ে ঝলমল করিছে চন্দ্রিমা যেন।।
আমি তো চকোর পাখি নিগড়ি চন্দ্রিমা জ্যোতি।
মোর পরে কর প্রিয়া সদা জ্যোতি বিতরণ।।
দিলের জপ্ তোমার নাম, তুমি আমার মনস্কাম।
মন রেয়ালে তোমার ছবি সদা আমারি কোরআন।।
আমি তব প্রেম রোগী, তুমি মমৌষধ ভাগী।
তুমি বিনে বাঁচিবেনা মকবুল কাতর প্রাণ।।