বিচ্ছেদ বেদনা, বিরহ যাতনা, নাহিক পরাণে ধৈর্যেরি ধারণা।
না যায় সহন, করিব কেমন, দিবস রজনী মনে এ ভাবনা।।
অবলা কামিনী, প্রেম সোহাগিনী,
কেমনে সহিব এতেক জ্বালা।
নাগর উদ্দেশ্যে, ফিরি দেশে দেশে
যোগীর সদৃশ্য কিন্নুর বাজনা।।
স্বপনে আসিয়া, নয়ন ঠারিয়া,
ভোলা মন হরিয়া নিয়া গেল মেরা।
ওহে প্রাণ ভোমর সহরিস অন্তর,
ডালেতে বসিয়া মধুপান করনা।।
যৌবন বসন্ত, যবে আসিচেন্ত,
হৃদেরী কাননে ফুটিল কুসম্ভ।
যাইয়া ত্বরায়, ভাণ্ডারী পায়,
জীবন যৌবন সঁপিয়া দাওনা।।