নাইওরি নাইওর হল শেষ
এইবার চল নিজের দেশ
তোমার জীবন খাতায় লিখা আছে
সোয়ামির আদেশ

বাপের বাড়ি কয়েক দিনের
ছোট্ট বেলার খেলা
অনন্তকাল স্বামীর বাড়ি
নাই বেলা অবেলা বন্ধু …
এই মায়া নগর ছাড়ি রে তুই
হবি নিরুদ্দেশ ৷।

শিগ্রি চল গফুর হালী
মিশবে যদি জাতে
পাইবা না রে স্বামীর আদর
গেলে শূন্য হাতে
মনের মত হইলে স্বামীর
থাইক্বা বন্ধুর সনে
বাপের বাড়ির কথা তোমার
রইবে না আর মনে বন্ধু …
সেথায় নিচিন্তাপুর রূপের নগর
শান্তির পরিবেশ ৷

লেখক: আবদুল গফুর হালী

নাইওরি নাইওর হল শেষ