কলির কালে ধর্ম বলে হওরে বলিয়ান, মন হওরে বলিয়ান,
কলির কালে ধর্ম বলে হওরে বলিয়ান,
মন হওরে বলিয়ান।।
আরবী ভাষার আইন কোরাণ,
মাইনি কৈরা চল বিদ্যান,
না বুঝিয়া মাথা ঘুরান, জাহিল নাদান,
মন হওরে বলিয়ান।।
নামাজ হৈল দিলের সাবান, না ছারিল মিথ্যা জবান,
লোক সমাজে মুসলমান, পরকালে বেইমান।।
বোকা পাইয়া দেয় ধোঁকা, হাতে লয় লাঠি চোকা,
এই সকল লোক টাকার বোকা, সবে হও সাবধান।।
নকল দেইখ্যা সকল বন্ধি, আসল কাজে নাহি কান্দি,
কেহ দেখায় সোনা চান্দি, হৈরা নেয় ইমান।।
গ্রাম বাসিন্দা ভাই সকলে, পরছে ফেরের ধোকা জালে,
কেহ নাই যে টাইন্যা তোলে, পরিলে নিদান।।
পীরের চরণ কৈরা অশি, কুরবান হৈয়া যাও মিশি,
তবে হবে স্বর্গবাসি, আউলিয়ার জবান।।
আবদুল্লার মাথা গরম, যোগ পিরিতে যান মরম,
নরম হৈলে মিলে পরম কাদরিয়া খান্দান।।