হায়রে, দুনিয়ার মধু খাইয়া,
ভুইলা গেলি গুরুর নাম কে নিবে ত্বরাইয়া।।
কোন নামেতে কোন শিয়রে, ছিলা তুমি মার উদরে,
আসিলা কোন নামের জোরে, গোপন ঘাট পার হৈয়া।।
পার হৈয়া সাইরা আইলি, আবার কেন সাতার দিলি,
বিনা খতে গোলাম হৈলি, হাতের টাকা দিয়া।।
লোনা জলে ডুব দিয়া, সোনা গেল পিতল হইয়া,
মহাজন বুঝাই কি ধন দিয়া কান্তে আছে নাইয়া।।
সেই নদীর খল্লা মাছে, সল্লা দিয়া নিয়া কাছে,
ডুব দিয়া জলের নিচে মুখ পোছে খাইয়া।।
পিরীতের হাট বাজারে, যদি কেহ যাইতে পারে,
যমের ভয় নাহি করে, ফজু গেছে কৈয়া।।
ঘরে বৈসা আবদুল্লায়, ভাণ্ডারীর গুণ গায়,
সংসারের পোঝা মাথায়, দেওনা নামাইয়া।।