সুখ আমার মরে গেছে

সুখ আমার মরে গেছে, দুঃখ আমার সাথী, বন্ধুরে হারাইয়া আমি কান্দি। বন্ধুর প্রেমে মুগ্ধ হইয়া, জীবন-যৌবন বন্ধুয়ারে দিলাম সঁপিয়া। আমি এখন বন্ধু-হারা জেলখানার কয়েদি॥ বন্ধু আমার প্রাণ গোবিন্দ, বন্ধুর সাথে ছিল আমার মধুর সম্বন্ধ। মায়ার বাঁধন ছিন্ন করে করলা কারে সঙ্গী॥ আর আমার বাঁচার আশা নাই। ওরে প্রাণ বন্ধু তোমায় একবার যদি পাই, জীবন দেওয়ান […]

সুখ আমার মরে গেছে, দুঃখ আমার সাথী,
বন্ধুরে হারাইয়া আমি কান্দি।

বন্ধুর প্রেমে মুগ্ধ হইয়া,
জীবন-যৌবন বন্ধুয়ারে দিলাম সঁপিয়া।
আমি এখন বন্ধু-হারা জেলখানার কয়েদি॥

বন্ধু আমার প্রাণ গোবিন্দ,
বন্ধুর সাথে ছিল আমার মধুর সম্বন্ধ।
মায়ার বাঁধন ছিন্ন করে করলা কারে সঙ্গী॥

আর আমার বাঁচার আশা নাই।
ওরে প্রাণ বন্ধু তোমায় একবার যদি পাই,
জীবন দেওয়ান ধন্য হবে ব্যথার মালা গাঁথি॥

লেখক : জীবন দেওয়ান