বুকে চাক্কু মাইরা চইল্যা গেলি ওরে কালাচাঁন।
দয়া মায়া নাই কিরে তোর হইলিরে পাষাণ।।
তোমার কথা মনে হলে,
বুকে আমার আগুন জ্বলে।
সেই আগুন নিভাইয়া দাওনা জুড়াইতাম পরাণ।।
তোমায় যদি কাছে পাইতাম,
গলার মালা কইরা রাখতাম।
দেশান্তরী হয়ে যেতাম ছাড়ি কুলমান।।
অভাগিনীর মনের জ্বালা,
বুঝলিনারে চিকন কালা।
আশায় আশায় প্রেম বাড়াইলি তুই বড় বেঈমান।।