ফকিরি কি গাছের গোটা

ফকিরি কি গাছের গোটা, ঢেঁকি যদি স্বর্গে যাইত বারা বানত তবে কেটা। ফকিরি বড়ই শক্ত, ফকির ছিল প্রহলাদ ভক্ত, বিষ খাওয়াইয়ে আগুন দিয়ে করেছিল লোহা পীটা। ফকির ছিল হরিদাস, গৌরাঙ্গ লীলাতে প্রকাশ, বাইশ বাজারে বেত খাইয়ে বাকি ছিল শেষের দোমটা। রূপ সনাতন ফকির ছিল, বায়ান্ন লাখ ছেড়ে দিল, ঝুলি কাঁথা সঙ্গে নিয়ে, স্থান পেল সে […]

ফকিরি কি গাছের গোটা,
ঢেঁকি যদি স্বর্গে যাইত বারা বানত তবে কেটা।

ফকিরি বড়ই শক্ত, ফকির ছিল প্রহলাদ ভক্ত,
বিষ খাওয়াইয়ে আগুন দিয়ে করেছিল লোহা পীটা।

ফকির ছিল হরিদাস, গৌরাঙ্গ লীলাতে প্রকাশ,
বাইশ বাজারে বেত খাইয়ে বাকি ছিল শেষের দোমটা।

রূপ সনাতন ফকির ছিল, বায়ান্ন লাখ ছেড়ে দিল,
ঝুলি কাঁথা সঙ্গে নিয়ে, স্থান পেল সে ফকিরহাটা।

ইব্রাহিম ফকির ছিল, আপন পুত্র জবাই দিল,
আগুনে পরীক্ষা কইল, ইঞ্জিলে তার নামটি আটা।

ফকির ছিল ঈশা, মুসা, ঘটছে তাঁদের কতই দশা,
মনোমোহন কয় ছাড় আশা, নৈলে বাঁধ বুকের পাটা।

লেখক: মনমোহন দত্ত