প্রেম ভাণ্ডারে কে যাবি রে চল

প্রাণ বন্ধুরে- প্রেম ভাণ্ডারে কে যাবি রে চল, প্রেম ভাণ্ডারে বাতাস লেগে, হয়ে যাবে তোর প্রাণ শীতল।। প্রেম ভাণ্ডারে যে গিয়াছে সে পেল নূরের বাতাস, কাম ক্রোধ লোভ মোহ হয়ে গেল সর্বনাশ, পুরাল তার মনের আশা প্রেম রাজ্য হয় দখল।। জায়গা জমি টাকা পয়সা, মোহ মায়ার দুনিয়ায়, ধনরত্ন বেশুমার দম ছুটিলে কিছুই নাই, সবার আশা […]

প্রাণ বন্ধুরে- প্রেম ভাণ্ডারে কে যাবি রে চল,
প্রেম ভাণ্ডারে বাতাস লেগে, হয়ে যাবে তোর প্রাণ শীতল।।

প্রেম ভাণ্ডারে যে গিয়াছে সে পেল নূরের বাতাস,
কাম ক্রোধ লোভ মোহ হয়ে গেল সর্বনাশ,
পুরাল তার মনের আশা প্রেম রাজ্য হয় দখল।।

জায়গা জমি টাকা পয়সা, মোহ মায়ার দুনিয়ায়,
ধনরত্ন বেশুমার দম ছুটিলে কিছুই নাই,
সবার আশা ছাড়িয়া ভাই মওলা নাম কর সম্বল।।

বাল্য গেল ধূলাখেলায় যৌবন গেল রঙ্গেতে,
বুড়া কালে কাজ হবেনা পারবি নারে চলিতে,
শমন আছে পাছে পাছে খাটবে না তোর বুদ্ধি বল।।

প্রেম ভাণ্ডারে যে গিয়াছে ছাড়িয়া ভবের আশা,
আপন ঘটে দেখতে পায় সে আল্লাহ নবীর তামাশা,
নিত্য নূরের খেলা করে দুনিয়া তার করতল।।

দিন থাকিতে চিনে লও রে খোদ মালিকের ঠিকানা,
দিন ফুরাইলে পড়বি ফেরে, শেষে হবে যাতনা,
(গানের বাকি অংশ বইয়ে নাই)

লেখক: আমিনুল হক ধর্মপুরী